,

মাসুম আজিজের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা চায় পরিবার

news-image

বিনোদন প্রতিবেদক : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মাসুম আজিজ। গত তিনদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন বরেণ্য এই অভিনেতা। মাসুম আজিজের শারীরিক অবস্থা আগের মতোই আছে বলে জানিয়েছেন তার স্ত্রী সাবিহা জামান। এমন পরিস্থিতিতে চিকিৎসা খরচ চালিয়ে যেতে প্রধানমন্ত্রীর সহায়তা চান তিনি ও তার পরিবারের সদস্যরা।

মাসুম আজিজের স্ত্রী সাবিহা জামান বলেন, ‘গত প্রায় ১০-১১ মাস হলো তার চিকিৎসা চলছে। আপনারা তো জানেন এই চিকিৎসা কেমন ব্যয়বহুল। আমরা মনে করি, তার উন্নত চিকিৎসার প্রয়োজন। আর আমাদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো না। মাননীয় প্রধানমন্ত্রীর একটু এগিয়ে এলে হয়তো তিনি (মাসুম আজিজ) আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।’

সাবিহা জামান আরও বলেন, ‘চিকিৎসকরা আশাবাদী। তারা বলেছেন প্রোপার ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারলে তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরাও সেটা আশা করছি।’

এর আগে, চলতি বছরের শুরুর দিকে মাসুম আজিজের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। ১০ মাস ধরে তার চিকিৎসা চলছে। এর মধ্যে কয়েক দফায় হাসপাতালেও ভর্তি ছিলেন এই অভিনেতা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯