,

সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান: বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানকে একহাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, বিশ্বের বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি হচ্ছে পাকিস্তান। দেশটিতে কোনো সংগতি ছাড়াই পারমাণবিক অস্ত্র আছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লজ এঞ্জেলেসে ডেমোক্রেটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটির রিসিপসনে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। সেই সময় তিনি রাশিয়া ও চীনেরও সমালোচনা করেন। চীন ও রাশিয়ার সঙ্গে মার্কিন পররাষ্ট্রবিষয়ক নীতি সম্পর্কে কথা বলার সময় বাইডেন পাকিস্তানের বিরুদ্ধে এমন তীর্যক কথা বলেন। বাইডেন জানান, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হচ্ছে পাকিস্তান।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচনা করে বাইডেন বলেন, এই লোকটি (শি) বোঝে তিনি কি চান তবে তার প্রচুর সমস্যা আছে। কীভাবে আমরা তা নিয়ন্ত্রণ করব। রাশিয়ায় কী ঘটছে তাও আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব। এইসময় বাইডেন আরও বলেন, আমি মনে করি পাকিস্তান হচ্ছে বিশ্বের একটি অন্যতম বিপজ্জনক দেশ। যার কোন সংগতি ছাড়াই পারমাণবিক অস্ত্র আছে। হোয়াইট হাউসের প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বাইডেন এমন সময়ে এসব মন্তব্য করেছেন যখন পাকিস্তানের নতুন শেহবাজ শরীফ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। বাইডেনের এমন মন্তব্য দেশ দুইটির মধ্যে সম্পর্ককে আরও অবনতির দিকে ধাবিত করবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর