,

নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরোনো অকৌশল: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরোনো অকৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল, গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার।

শনিবার (১৫ অক্টোবর) নিজের বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিই ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ নয়।

ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি ন্যূনতম কমিটমেন্ট থাকা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পরেন না। বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উসকানি দেওয়ার অপচেষ্টার শামিল বলে মনে করেন ওবায়দুল কাদের।

বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি, তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল মন্তব্য করে আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, এখন আবার তারা সে পথেই হাটতে চায়। বিএনপি রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছে, সভা-সমাবেশ করছে-আবার বলছে কথা বলার অধিকার নাই, তাদের অসত্য নিরেট মিথ্যাকেও হার মানায়, মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে বলেও মন্তব্য করেন কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশকে গণতন্ত্রহীন করতে চায়, চায় সন্ত্রাস নৈরাজ্যের জনপদে পরিণত করতে, চায় সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দিতে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড