,

টাঙ্গাইলে পুলিশের বাধায় বিএনপির শোক র‌্যালি পণ্ড

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বিএনপির শোক র‌্যালিতে বাধা দিয়েছে পুলিশ। আজ সোমবার ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিল শাহিন ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এ র‌্যালিটি বের করে বিএনপি।

এ সময় পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায় র‌্যালিটি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আজগর আলী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল, সদস্য সচিব আব্দুর রৌফ, শহর বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান আলীম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহীন আকন্দ, সদস্য সচিব এজাজুল হক সবুজ, জেলা কৃষকদলের আহবায়ক দিপু হায়দার, সদস্য সচিব সামীমুর রহমান খান সামীমসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯