,

আজও জামিন পেলেন না সেই স্মৃ‌তি

news-image

রাজবাড়ী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া রাজবাড়ী জেলা মহিলা দলের নেত্র্রী সোনিয়া আক্তার স্মৃতির জা‌মিন নামঞ্জুর ক‌রে‌ছে আদালত।আজ সোমবার সকা‌লে রাজবাড়ীর ১ নম্বর আমলি আদাল‌তের বিচারক কাইছুন নাহার তার জা‌মিন আ‌বেদন বা‌তিল ক‌রেন।

রাজবাড়ী জেলা বিএন‌পির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, সকা‌লে জেলা আইনজী‌বি ফোরাম সভাপ‌তি শা‌হিদুল ইসলামের নের্তৃ‌ত্বে স্মৃ‌তির জা‌মি‌নের জন‌্য আবেদন করা হয়। এ সময় আদালতের বিচারক স্মৃ‌তির জা‌মিন আ‌বেদন বা‌তিল ক‌রে দেন।

স্মৃ‌তি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী জেলা মহিলা দলের সদস‌্য। জেলায় ‘রক্তকন্যা’ হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।

স্মৃ‌তি গ্রেপ্তারের পর তার প‌রিবা‌রের খোঁজ-খবর নিতে কয়েক দফায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা এসেছেন স্মৃ‌তির রাজবাড়ী শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার বাসায়।

উ‌ল্লেখ‌্য, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অ‌ভি‌যোগে জেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরী মামলা করেন। গত মঙ্গলবার দিবাগত রাতে স্মৃতি‌কে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানা-পুলিশ। পরদিন বুধবার তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?