,

দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,‘আপনারা লক্ষ্য করেছেন, আমরা মানুষের মধ্যে যাওয়া শুরু করেছি। কিছুদিন আগেও যারা বিদ্রুপ করত বিএনপি নাই, বিএনপির চিহ্ন নাই। বিএনপি রাস্তায় নামায় তাদের মাথা খারাপ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘১০ ডিসেম্বরের পরে দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে। আমান উল্লাহ আমানের এই বক্তব্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সবাই ভয় পেয়ে গেছেন। ভয়ের কোনো কারণ নেই। আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। এ জন্য আমাদের পাঁচজন প্রাণ দিয়েছে। আমাদের হাজারো লোক প্রাণ দেবে। আমরা অবশ্যই দেশে শান্তি ফিরিয়ে আনবো।’

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৯০’র গণঅভ্যূত্থানে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ জিহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখনো সময় আছে, ক্ষমতা ছেড়ে সংসদ বিলুপ্ত করেন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেন। এই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে পার্লামেন্ট নির্বাচন দেন। জনগণের ভোটে নতুন সরকার হবে। তা না হলে পালাবার পথও খুঁজে পাবেন না।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ আজ জেগে উঠেছে। তরুণ ও যুব সমাজকে অনুরোধ করব, আরও এগিয়ে আসুন। নিজের ভাগ্যের কথা চিন্তা না করে দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করুন। যুক্ত হন, দেশের মানুষকে মুক্ত করার চলমান আন্দোলনে। আমাদের নেতা বলেছেন, ফয়সালা হবে রাজপথে। রাজপথে তাদের পরাজিত করব।’

জিহাদ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এই স্মরণসভায় ডাকসু’র সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সাবেক জিএস খায়রুল কবির খোকনের পরিচালনায় উপস্থিত ছিলেন, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী, হেলাল ফজলুল হক মিলন, লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান বাবুল, সরাফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম খান আলীম, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েলসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না