,

সীমান্তে উত্তেজনা, সর্বোচ্চ সতর্কতায় বিজিবি : মহাপরিচালক

news-image

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

তিনি বলেন, সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশরোধে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকা পরিদর্শন শেষে রেজুপাড়া বিজিবি ক্যাম্পে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

গত দুই মাস ধরে সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সে দেশের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির মধ্যে সংঘাত চলে আসছে। সীমান্তের ওপারের সংঘর্ষের রেশ সীমান্তের এপারে নাইক্ষ্যংছড়ি বাসিন্দারা আতঙ্কের মধ্যে বসবাস করছে। ইতিপূর্বে মিয়ানমারের নিক্ষেপ করা মর্টার শেল এপারে জনবসতি এলাকায় এসে পড়েছে। মর্টার শেলের আঘাতে এক রোহিঙ্গা নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন। এরই পরিপ্রেক্ষিতে বিজিবি মহাপরিচালক সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন।

বিজিবি মহাপরিচালক নাইকংছড়ির ঘুমধুম, তুমব্রু কোনারপাড়া, বাইশফাড়ী রেজুপাড়া বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন এবং বিজিবি সৈনিকদের সঙ্গে কথা বলেন।

তিনি মিয়ানমার সীমান্তে গোলাগুলির বিষয়টি তাদের অভ্যন্তরীণ বলে মন্তব্য করেন। এরপরও বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থান রয়েছে বলে জানান। পাশাপাশি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণের বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষকে বলা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশিদেরকেও সতর্কতার সঙ্গে চলাচল করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর