,

ব্যাংকার স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালালেন নারী

news-image

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় ব্যাংকার স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিয়ে পালিয়ে গেছেন এক নারী। গতকাল শনিবার রাত ৮টার দিকে চৌড়হাস ফুলতলা ল্যাবরেটরি স্কুলের গলিতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই ব্যাংক কর্মকর্তার নাম আরিফুল হক (৪০)। তিনি সোনালী ব্যাংক হরিনারায়ণপুর শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। আরিফুল ইসলাম কুষ্টিয়া মিরপুর উপজেলার কাচারি খাদিমপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

তার স্ত্রীর নাম খালেদা পারভীন (৩২)। তিনি যশোর জেলার চুরামনকাঠি এলাকার কাজী হাফিজুল্লাহর মেয়ে। চাকরির সুবিধার্থে চৌড়হাসে বাড়ি করে সেখানে পরিবার নিয়ে বসবাস করেন এই দম্পতি।

তাদের বড় ছেলে নাজমুস সাকিব বলেন, ‌‘রাত ৮টার দিকে মা আমাকে নামাজে পাঠান। ফেরার সময় দোকান থেকে কিছু কিনে আনতে বলেন। সরকারি ছুটি থাকায় ওই সময় বাসায় কোনো ভাড়াটিয়া ছিল না। ফিরে এসে বাবার চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি বাবা অন্যদের ডাকছে আর নিচে পড়ে যাচ্ছে। আমাকে দ্রুত অটোরিকশা ডেকে আনতে বললেন। এ সময় মা বাড়িতে ছিল না। পরে বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।’

সাকিব আরও বলেন, মা বাবাকে সন্দেহ করতো, সেটা নিয়ে মাঝেমধ্যে মা-বাবার মধ্যে অশান্তি হতো।

হাসপাতালের চিকিৎসক আশরাফুল জানান, বিশেষ অঙ্গের ৮০ ভাগ কেটে পড়ে গেছে। কেটে যাওয়া অংশ খুঁজে না পাওয়ায় বিশেষ অঙ্গ আর আগের মতো স্বাভাবিক করা সম্ভব নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। আরিফুলের স্ত্রী খালেদাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়