,

জেলা পরিষদের নতুন ভবনের ছাদ ভেঙে হতাহত ৭

news-image

নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের ছাদ ঢালাইয়ের সময় ভেঙে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন।

নির্মাণ শ্রমিকরা জানান, বিকট শব্দে নির্মাণাধীন ভবনের একাংশ ধসে পড়ে। সেই ভবনের নিচে শ্রমিকরা আটকা পড়েন। সেখান থেকে ছয় শ্রমিককে উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে ছাদের নিচে চাপা পড়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় জানা যায়নি। হাসপাতালে এখনো পাঁচজনের চিকিৎসা চলছে।

ওই ভবনের নিচে আরও দুই শ্রমিক আটকা আছেন—এ আশঙ্কায় উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও খাগড়াছড়ি সেনাবাহিনীর সদস্যরা।

হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। উদ্ধার কাজ শেষ হলে তদন্ত সাপেক্ষে এই কাজের ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর