,

অপুর সিথিতে সিঁদুর পরালো কে?

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে একাই পথ চলছেন ঢালিউড কুইন’খ্যাত নায়িকা অপু বিশ্বাস। শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে এই অভিনেত্রী পাড়ি দিয়েছেন কলকাতায়। পরিচিত ও কাছের সবাইকে নিয়ে মেতেছেন দুর্গোৎসবে। যার প্রমাণ মেলে অপুর ফেসবুকে।

তবে এর মধ্যেই কথা উঠেছে, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস একাই আছেন। তাহলে তার সিথিতে সিঁদুর পরালো কে? আর এ নিয়ে ফেসবুকজুড়ে চলছে আলোচনা-সমালোচনাও।

খোঁজ নিয়ে জানা যায়, কলকাতার শোভাবাজার রাজবাড়িতে লাল শাড়িতে গত সোমবার অষ্টমীর অঞ্জলি দিয়েছেন অপু। এরপর সকালে কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির পূজায় উপস্থিত থেকে পুষ্পাঞ্জলি দেন তিনি। এর পাশাপাশি পূজার কাজেও অংশ নেন ঢাকাই সিনেমার এই নায়িকা।

পাশাপাশি রাজবাড়ি অন্দর ঘুরে দেখেন অপু। ছিলেন দিনভর খোশ মেজাজে। আর রাজবাড়ির সদস্যদের সঙ্গেও আড্ডা দেন বাংলাদেশের এই চিত্রনায়িকা। আর বিজয়া দশমীতে কলকাতায় সিঁদুর খেলায় মাতেন অপু বিশ্বাস।

এই চিত্রনায়িকা সিথিতে সিঁদুর পরা কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন। যেখানে দেখা যায়, গাড়ি বসে আছেন অপু। তার সিথিতে আছে সিঁদুর। আবার উৎসবস্থানেও সেলফিতে ক্যামেরাবন্দি হন তিনি। অপুর সে ছবিগুলোতে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছে।

আব্দুর রাজ্জাক নামের একজন লিখেছেন, ‘আপনার তো স্বামী নেই, আপনি মাথায় সিঁদুর দিচ্ছেন দিদি।’

উম্মে হাবিবা নুপুর নামে একজন লিখেছেন, ‘অপু বিশ্বাস সিঁদুর পড়ছে কেন? এই বিষয়টা আমার অবুঝ মাথায় ডুকছে না।’

ফাতেমা লিখেছেন, ‘সিথিতে সিঁধুর কেন?’

লাভলি সুলতানা নামে একজন লিখেছেন, ‘অপুর স্বামী তো হিন্দু না, তাহলে মাথায় সিঁদুর কেন? হিন্দুরা মাথায় সিঁদুর না দিলে তাদের স্বামীর অমঙ্গল হয় তাই তারা সিঁদুর দেয়। কিন্তু অপুর স্বামী মুসলিম আর সে তালাকপ্রাপ্ত তাহলে কোনো যুক্তিতে সিঁদুর পড়ে অপু বিশ্বাস।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯