,

কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩১ ভারতীয় জেলে

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বঙ্গোপসাগরে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অপরাধে দীর্ঘ এক মাস ছয় দিন কারাভোগ শেষে নিজ দেশে ফিরেছেন ৩১ জন ভারতীয় জেলে। আজ শনিবার আদালত জেলেদের মুক্তির এ আদেশ দেন।

বাগেরহাট জেল সুপার এসএম কামরুল হুদা এবং বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের উপস্থিতিতে মুক্তি পাওয়া ভারতীয় জেলেদের খুলনাস্থ ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি প্রভাত মুন্দার কাছে হস্তান্তর করা হয়। এরপর সড়ক পথে পুলিশ প্রহরায় তাদের মোংলায় নেওয়া হয়। মোংলা ফেরিঘাট এলাকায় থাকা ২টি ট্রলার নিয়ে বিকেলে ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনার উদ্দেশে রওনা হন তারা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘গত ৩১ আগস্ট অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করার সময় কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী তাদের আটক করে। এ সময় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ‘এফ বি মা মঙ্গলচণ্ডী-১ এবং মঙ্গলচণ্ডী-৩’ নামে দুটি ফিশিং বোটও আটক করে তারা। পরে ১ সেপ্টেম্বর মোংলা কোস্টগার্ড তাদের নামে মোংলা থানায় মামলা করে। এরপর ২ সেপ্টেম্বর তাদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া এসব ভারতীয় জেলেরা এক মাস ছয়দিন জেলহাজতে থাকার পর আজ জামিনে মুক্ত হন। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়