,

ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মী কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মারামারির ঘটনায় ছাত্রলীগের করা পৃথক দুই মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এ আদেশ দেন। ১১ অক্টোবর ছাত্র অধিকারের ২৪ নেতাকর্মীর জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত। আদালতের সরকারি কৌঁসুলি হেমায়েত উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবী মোজাহিদুল ইসলাম আদালতে বলেন, গ্রেপ্তার নেতাকর্মীদের কয়েকজন অসুস্থ। তাদের চিকিৎসা দেওয়ার জন্য আবেদন জানানো হলে আদালত কারাবিধি অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে, শাহবাগ থানার পুলিশের পক্ষ থেকে ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মারামারির ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন।

এজাহারে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের সামনে তাদের ওপর হামলা ও চিকিৎসা গ্রহণ করতে গেলে সেখানেও তাদের ওপর হামলার অভিযোগ করেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?