,

এসআই পরিচয়ে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ, ভয় দেখিয়ে ধর্ষণ!

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরের হারাগাছে অশ্লীল ভিডিও ধারণ করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা (২৭) নামে এক ভুয়া উপপরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে রংপুর মেট্রোপলিটন আদালতে পাঠানো হয়েছে।

গতকাল সন্ধ্যায় হারাগাছ পৌর এলাকার বানুপাড়া কলেজ মাঠ থেকে পুলিশের এসআই পরিচয় দেওয়া ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সোহেল রানা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছিরাগঞ্জ চুলকা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী গৃহবধূর করা মামলার অভিযোগে জানা গেছে, প্রায় দুই বছর আগে মুঠোফোনে পরিচয় হয় সোহেল রানার সঙ্গে। এ সময় নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন তিনি। বিভিন্ন সময়ে মুঠোফোনে কথা বলার একপর্যায়ে সোহেল রানার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়। এই সম্পর্কের সূত্র ধরে মুঠোফোনে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে ওই গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করেন সোহেল রানা। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেন এবং সেই ভিডিও ধারণ করে রাখেন সোহেল রানা।

সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর সোহেল রানা হাতীবান্ধা ওই গৃহবধূর বাড়িতে আসেন এবং ধর্ষণের ভিডিও পরিবারকে দেখানোর ভয় দেখিয়ে তাকে নিজ বাড়িতেই ধর্ষণ করেন। এরপর গত সোমবার রাত ১১টার দিকে আবারও ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে পাশের ঘর থেকে স্বামী বের হয়ে এসে সোহেল রানাকে আটক করেন।

ঘটনাটি জানাজানি হলে হারাগাছ পৌরসভার কাউন্সিলরের পরামর্শে আটক সোহেল রানাকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশে সোপর্দ করা হয়।

হারাগাছ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান কবির বলেন, সোহেল রানা নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়েছিলেন কিনা তা তদন্তে জানা যাবে। তাকে গ্রেপ্তারের পর আজ দুপুরে মেট্রোপলিটন আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া শারীরিক পরীক্ষার জন্য মামলার বাদীকে গতকাল রাতেই রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই নারী নিজেই বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ ও পর্নগ্রাফি মামলা করেছেন। এরপর সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯