শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় দিনে ১৬ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদন : দেশে সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জন নিহত ও ৭৯৪ জন আহত হয়েছেন। অর্থাৎ দিনে গড়ে ১৫ দশমিক ৮৬ জন নিহত হন। নিহতদের ৩৫ শতাংশের বেশি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন।

এছাড়া দুর্ঘটনার শিকার ৮০ শতাংশের বেশি মানুষ কর্মক্ষম ছিলেন। এ সময় ৯টি নৌ দুর্ঘটনায় ৭৮ জন নিহত ও তিনজন নিখোঁজ হন। ২১টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ছয়জন আহত হন।

ঢাকায় ২৯টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। সোমবার রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে ফাউন্ডেশন প্রতিবেদনটি তৈরি করে। এতে বলা হয়, আগস্টে সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত হয়েছিল। এ মাসে গড়ে প্রতিদিন ১৬ দশমিক ৭৪ জন নিহত হয়। সেপ্টেম্বরে প্রাণহানি কিছুটা কমেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সেপ্টেম্বরে ৪০৭টি সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ৬২ জন ও ৭৭টি শিশু রয়েছে। ১৮২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৯ জন নিহত হয়েছে, যা মোট নিহতের ৩৫ দশমিক ৫০ শতাংশ। দুর্ঘটনায় ১০৩ জন পথচারী নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬২ শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া ১৯ থেকে ৬৫ বছর বয়সি কর্মক্ষম ৩৮৪ জন নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়- দুর্ঘটনাগুলোর মধ্যে প্রায় ৩৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩৮ দশমিক ৮২ শতাংশ আঞ্চলিক সড়কে, ১৮ শতাংশ গ্রামীণ সড়কে, ৮ দশমিক ৮৪ শতাংশ শহরে এবং ১ দশমিক ৪৭ শতাংশ অন্যসব স্থানে ঘটেছে।

রোড সেফটির পর্যবেক্ষণে বলা হয়-ট্রাকসহ পণ্যবাহী দ্রুতগতির যানবাহন ও মোটরসাইকেল দুর্ঘটনা মোটেও কমছে না। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ চালকদের বেপরোয়া গতিতে যানবাহন চালানো এবং অপ্রাপ্তবয়স্ক ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোয় দুর্ঘটনা বাড়ছে।

গণপরিবহণ সহজ, সাশ্রয়ী ও উন্নত করা এবং যানজট কমিয়ে মোটরসাইকেল নিরুৎসাহিত করার কথা প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া সড়ক পরিবহণ আইন-২০১৮ এর সঠিক প্রয়োগের আহ্বানও জানানো হয়।

এ জাতীয় আরও খবর

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু