,

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য: হাইকমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। আজ সোমবার বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, ‘আগামীতে বাংলাদেশে কী ধরনের নির্বাচন হবে তা অবশ্যই এ দেশের জনগণ নির্ধারণ করবে। তবে বন্ধুরাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য প্রত্যাশা করে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।বন্ধু রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায়।’

রবার্ট ডিকসন বলেন, ‘এ ছাড়াও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণের জন্যে জাতিসংঘ ২০২৬ সালের মধ্যে যে সময়সীমা বেঁধে দিয়েছে তার জন্য হলেও বাংলাদেশে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি।’

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিক আল আহসান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির