,

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, যত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সব দল মিলিয়ে মোট প্রাইজমানির পরিমাণ ৫.৬ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৬ কোটি টাকা।

মেলবোর্নে ১৩ নভেম্বর শিরোপা উঁচিয়ে ধরা দলটি পাবে ১.৬ মিলিয়ন ডলার বা প্রায় ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থাৎ ৮ কোটি টাকা (৮ লাখ ডলার)। সেমিফাইনালে উঠা চারটি দল পাবে ৪ কোটি টাকা করে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই সুপার টুয়েলভ খেলা আট দল প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার করে (৭০ লাখ টাকা)। অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপে একটি ম্যাচও না জিততে পারলেও এই পরিমাণ টাকা নিয়ে ঘরে ফিরবে।

আর প্রতিটি ম্যাচ জয়ের জন্য থাকছে আলাদা প্রাইজমানি। একটি ম্যাচ জিততে পারলে সুপার টুয়েলভ পর্বের প্রতিটি দল পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ টাকা করে।

প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জয়ের জন্যও সমপরিমাণ (৪০ লাখ টাকা) অর্থ পুরস্কার পাবে দলগুলো। এই পর্বে ১২ ম্যাচে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার ডলার বা ৪ কোটি ৮০ লাখ টাকা। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চার দল পাবে ৪০ হাজার ডলার করে (৪০ লাখ টাকা)।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯