,

নিজের মৃত্যুর সংবাদ পেয়ে চমকে উঠলেন পাকিস্তানি ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগের ঘটনা, পাকিস্তানের লাহোরে ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচ চলাকালীন মাঠেই পড়ে যান উসমান শিনওয়ারি নামের একজন ক্রিকেটার। দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

কিন্তু নামের মিল থাকায় সবাই মনে করেন পাকিস্তানের জাতীয় দলে খেলা উসমান শিনওয়ারির মৃত্যু হয়েছে। পাকিস্তানের অনেক সংবাদমাধ্যমও এমন খবর নিশ্চিত করে। পরে খবরটি আন্তর্জাতিক মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। এরপরেই তার পরিবারের কাছে ফোন দিতে থাকেন অনেকে।

সেই ভুল খবর নিয়ে এবার মুখ খুললেন শিনওয়ারি নিজেই। পাকিস্তানের জাতীয় দলে খেলা এই পেসার জানান, তাকে নিয়ে করা খবর, যেটিতে বলা হচ্ছে যে তিনি মারা গিয়েছেন, সেটি সম্পূ্র্ণ মিথ্যা, বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

টুইট করে নিজের সুস্থ থাকার খবর জানিয়েছেন শিনওয়ারি। তিনি লিখেছেন,‘ঈশ্বরের আশীর্বাদে আমি ও আমার পুরো পরিবার ভালো আছে। গত কয়েক দিন ধরে আমার পরিবারকে প্রশ্ন করে বিব্রত করা হচ্ছে।’

মূলত নামের মিল থাকায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে। সবশেষে ২০১৯ সালে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মাঠে নেমেছিলেন শিনওয়ারি। পাকিস্তানের হয়ে একটি টেস্টে একটি উইকেট, ১৭টি একদিনের ম্যাচে ৩৪টি উইকেট ও ১৬টি টি-টোয়েন্টিতে ১৩ উইকেট নিয়েছেন উসমান শিনওয়ারি।

শিনওয়ারি নিজের টুইটারে আরও লিখেছেন,‘সকলকে অনুরোধ করছি,কোনো খবর যাচাই করে তার পর বিশ্বাস করুন। ধন্যবাদ।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড