,

মা-বাবার সামনে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু

news-image

নাটোর প্রতিনিধি : মা-বাবার সামনে লাফ দিয়ে ট্রেনে উঠতে গিয়ে হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলজংশনে এ দুর্ঘটনা ঘটে।

ইমতিয়াজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি পাবনার ঈশ্বরদী পৌর এলাকার ইসাহক আলী ছেলে।

আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার জিয়াউদ্দিন জানান, সকাল ৭টা ৪৫ মিনিটে আব্দুলপুর জংশনে ঈশ্বরদী থেকে কমিউটার ট্রেন এসে দাঁড়ায়। এ সময় ইমতিয়াজ ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামেন। পরে ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে উঠতে গিয়ে ছিটকে নিচে পড়ে যান। এতে ওই ছাত্র ঘটনাস্থলেই মারা যান। ট্রেনে থাকা ইমতিয়াজের মা-বাবা পরের স্টেশনে নেমে আব্দুলপুর স্টেশনে ফিরে আসেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর রেলওয়ে থানায় জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী ব্যবস্থা নেবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়