,

বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

news-image

ক্রীড়া ডেস্ক : ইতিহাস গড়ার হাতছানি সাবিনা খাতুনদের সামনে। নেপালের বিপক্ষে আজ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা। বিকেল ৫টা ১৫ মিনিটে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের সবুজ ঘাসে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে।

বাংলাদেশের মেয়েদের এই ঐতিহাসিক ম্যাচের আগে দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচকে শুভকামনা জানিয়েছেন দেশের ক্রীড়ার অভিভাবক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

নিজের ফেসবুকে ক্রীড়া প্রতিমন্ত্রী সাবিনাদের শুভ কামনা জানিয়ে পোস্ট দিয়েছেন। শুভ কামনা জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী লিখেছেন, ‘নেপালে অনুষ্ঠিতব্য সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে সোমবার বাংলাদেশ নারী ফুটবল দল স্বাগতিকদের মুখোমুখি হবে। আমাদের বাঘিনীরা পুরো টুর্নামেন্টে অসাধারন ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে প্রত্যেকটি ম্যাচেই জয়লাভ করেছে। আশা করি ফাইনালেও জয়ের ধারাবাহিকতা বজায় রেখে আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় গৌরব অর্জন করবে, ইনশাআল্লাহ। বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দেশবাসীর নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করছি।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯