শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন শন

news-image

ক্রীড়া ডেস্ক : খেলার সময় ততক্ষণে ৫৮ মিনিট গড়িয়েছে। অথচ মাঠে দেখা নেই দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিনের। ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। কিন্তু চলতি আসরে প্রথম ছয় ম্যাচে তিনি ছিলেন গোলশূন্য। তাই টটেনহ্যাম হটস্পারের সপ্তম ম্যাচে তাকে বেঞ্চেই পাঠিয়ে দেন দলের কোচ অ্যান্তনিও কন্তে। ৫৯ মিনিটের সময় যখন মাঠে নেমে ৭৩ মিনিট থেকেই প্রতিপক্ষের জালে যেন তান্ডব চালালেন। ১৩ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে শুধু তাক লাগাননি, গড়েছেন ইতিহাস।

শনিবার রাতে ঘরের মাঠে লিস্টার সিটির বিপক্ষে ৬-২ গোলের বড় ব্যবধানে জিতেছে টটেনহ্যাম হটস্পার। যেখানে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে টটেনহ্যামের পক্ষে বেঞ্চ থেকে নেমে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় হয়ে গেছেন সন।

গোলখরায় ভুগতে থাকা সনকে ছাড়াই খেলতে নেমেছিল হটস্পাররা। ম্যাচের ৫৯ মিনিটের সময় রিচার্লিসনকে উঠিয়ে মাঠে নামানো হয় সনকে। ততক্ষণে হ্যারি কেইন, এরিক ডায়ার ও রদ্রিগো বেনটাঙ্কুরের গোলে ৩-২ গোলে এগিয়ে ছিল টটেনহ্যাম। তবু ছিল না জয়ের নিশ্চয়তা।

সন মাঠে নামতেই বদলে যায় দৃশ্যপট। মাঠে নামার পর প্রথম গোলের জন্য ১৪ মিনিট অপেক্ষা করতে হয়েছে তাকে। এরপর পরের ১২ মিনিটে করেছেন আরও দুই গোল। আগের ছয় ম্যাচে গোলের দেখা না পাওয়া এ কোরিয়ান তারকা লিস্টারের জালে এক ম্যাচেই করলেন তিন গোল।

এরই সঙ্গে টটেনহ্যামের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে না থেকেও বেঞ্চ থেকে নেমে হ্যাটট্রিক করার অনন্য রেকর্ড গড়েন সন। তার এ হ্যাটট্রিকের ম্যাচ জিতে সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আর্সেনালকে তিন নম্বরে পাঠিয়ে দুইয়ে উঠে গেছে টটেনহ্যাম।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা