,

‘চাল-ডালের দাম বেঁধে দেওয়ার এখতিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক :বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোজ্যতেল ও চিনি ছাড়া অন্য পণ্যের দাম বেঁধে দেওয়ার এখতিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের নেই। কৃষি মন্ত্রণালয় চাল, আটা, ডাল, ডিমের দাম বেঁধে দেওয়ার এখতিয়ার রাখে। তাই কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এসব পণ্যের দাম নির্ধারণ করা হবে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ওকাব’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কৃষি মন্ত্রণালয় কয়েকটি পণ্যের ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। ২০১৮ সালের এক প্রজ্ঞাপন অনুযায়ী, চাল, আটা, ডাল ও ডিমের দাম নির্ধারণের এখতিয়ার কৃষি মন্ত্রণালয়ের। এখন কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ হবে।’

টিপু মুনশি বলেন, ভারত থেকে ডিম আমদানি করা হবে কি না তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। বাজার অস্বাভাবিক হলে আমদানির দিকে যেতে হতে পারে। তবে ভোক্তাদের কথা বিবেচনার পাশাপাশি উৎপাদকদের কথাও ভাবতে হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির