শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি অসিম পাল,সম্পাদক লতিফ হোসেন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :  দীর্ঘ ৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এসেছে নতুন নেতৃত্ব। অসিম পালকে সভাপতি ও লতিফ হোসেনকে ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বিকালে দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এর আগে সকাল ১১ টায় স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম- সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। এসময় তিনি বলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা অন্ধকারে তলিয়ে যাওয়া বাংলাদেশকে আলোয় উদ্ভাসিত করে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। আর বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। এদেশে বিএনপি-জামায়াতকে নৈরাজ্য সৃষ্টি করার আর সুযোগ দেয়া হবে না।

বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি,স্থানীয় সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম ও কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বানি চিনু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল-মামুন সরকার। বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) বাহার উদ্দিন চৌধুরী।

এদিকে সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের তৈরি হয়েছে প্রাণ চাঞ্চল্য। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। গুড়ি গুড়ি বৃষ্ঠি আর বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী মিছিল আর শোভাযাত্রা নিয়ে সমাবেত হয় সম্মেলনস্থলে।

সর্বশেষ ২০১৪ সালের ৬ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে বর্তমান উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

 

 

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি