,

ইভিএম কেনার সিদ্ধান্ত হতে পারে সোমবার

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্পের বিষয়টি তোলা হয়। ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি স্থগিত করেছে ইসি। এ বিষয়ে আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বর্তমান কমিশনের ৭ম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের ব্রিফ করেন।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘বাংলাদেশ নির্বাচন কমিশনের ৭ম কমিশন সভা বসেছে। তাদের সম্মুখে নির্বাচনী ব্যবস্থায় তথ্য-প্রযুক্তি প্রয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ইভিএমের ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পটি আলোচনা হয়। তারা (কমিশন) দীর্ঘক্ষণ ধরে পর্যালোচনা-আলোচনা করেছেন। সভায় অনেকগুলো বিষয় তারা দেখেছেন এবং নির্দেশনা দিয়েছেন। সেগুলোর বিষয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে। আজকের সভাটি কমিশন স্থগিত করেছে। আগামী সপ্তাহে যে সভা হবে, সেই সভায় তারা সিদ্ধান্ত নেবেন।’

ইসি সচিব বলেন, ‘আজকে মূলত প্রতিটি ইভিএমের দর কত হতে পারে, বাজার দর যাচাইয়ের একটি কমিটি করা হয়েছিল- ওই কমিটি দর যাচাই করবেন, পরে পরবর্তী সভাতে এটি তুলে ধরবেন এবং কমিশন পর্যালোচনা করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

ইভিএমের বাজার দর যাচাইয়ে কবে কমিটি করা হয়েছে? জানতে চাইলে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘বাজার দর যাচাইয়ের কমিটি আগেই করা হয়েছে। তারা এখনো (যাচাই) শেষ করতে পারে নাই। এ কারণে আজকে সিদ্ধান্ত নেওয়া হয় নাই। তারা আরও পর্যালোচনা করবেন। আগামী সপ্তাহে আমরা আশা করছি সোমবারের দিকে সভা বসবে। তখন কমিশন সিদ্ধান্ত নেবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড