,

জোয়ারের পানিতে ডুবছে দুবলা-সুন্দরবন

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি স্থলভাগ দিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী।

তিনি বলেন, স্থল নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫ নটিক্যাল মাইল। গত ২৪ ঘণ্টায় মোংলায় ৩০ মিলিমিটার, আর সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৈরী আবহাওয়া আজ ও কাল বিবাজ করবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পূর্ণিমার গোন ও নিম্নচাপের প্রভাবে স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হবে উপকূলীয় বিভিন্ন এলাকা। এদিকে রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে পৌর শহর ও উপজেলা বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

এদিকে ভোর থেকে দুবলার চর এলাকায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সাগরে জোয়ার শুরু হওয়ায় পানির চাপও রয়েছে বেশি বলে জানিয়েছেন দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদার।

তিনি বলেন, রোববার (১১ সেপ্টেম্বর) ৩ ফুটের জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে দুবলাসহ পুরো সুন্দরবন। অস্বাভাবিক জোয়ারে আজও তলিয়ে গেছে সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র।

করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, রোববার তিন ফুটের মত বেশি পানি হয়েছিলো, আজ পানি আরও বাড়ছে।

খুব বেশি বাতাস না থাকায় বৃষ্টিতে মোংলা বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহনে খুব বেশি সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন আ. ওয়াদুদ তরফদার। তিনি বলেন, বৃষ্টিতে জাহাজের কাজ চলে থাকে, কিন্তু বাতাস বেশি হলে তা ব্যাহত হয়।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান

ঢাকা-চট্টগ্রাম রুটে আসছে ইলেকট্রিক ট্রেন

পদোন্নতিতে টাকা নেওয়ার অভিযোগ নিয়ে আসিফের প্রশ্ন

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

সেচে সৌর পাম্প দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাড়িতে আগুন

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি