,

মায়ের কবরে চিরনিদ্রায় গাজী মাজহারুল আনোয়ার

news-image

বিনোদন প্রতিবেদক : মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার। আজ সোমবার ৬টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে মা খোদেজা বেগমের কবরে সমাহিত করা হয় বাংলা গানের আকাশে উজ্জ্বলতম এই গীতিকবিকে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল, তার ভাগ্নে ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়সহ পারিবার ও সংগীতাঙ্গনের ঘনিষ্ঠজনেরা।

এর আগে, আজ বেলা ১১টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানেই তাকে রাষ্ট্রীয় এই সম্মান জানানো হয়। এ সময় কিংবদন্তি এই তারকাশিল্পীকে এক নজর দেখতে ছুটে আসেন শোবিজের মানুষজনদের পাশাপাশি তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও।

এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসিতে। সেখানে প্রথম জানাজা শেষে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় কবির দ্বিতীয় জানাজা।

চ্যানেল আইতে জানাজা শেষে বৃষ্টির মাঝেই তার মরদেহ নেওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ আসর অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। বৃষ্টি খানিক থামলে সন্ধ্যা ৬টা নাগাদ বনানী কবরস্থানে মা খোদেজা বেগমের কবরে সমাহিত করা হয় বাংলা গানের আকাশে উজ্জ্বলতম এই গীতিকবিকে।

উল্লেখ্য, দেশ বরেণ্য গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যুবরণ করেন। নিজ বাসার বাথরুমে যাওয়ার সময় জ্ঞান হারান গুণী এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এরপর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। চিকিৎসকদের ধারণা, তিনি স্ট্রোক করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড