,

এক মোটরসাইকেলে পরিবারের ৭ জন, ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : এক মোটরসাইকেলে চালকসহ আরোহী সাতজন। তাদের কারও মাথায় নেই হেলমেট। চারজন শিশু ও দুজন নারীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে আলোচনায় উঠে এসেছেন ভারতের এক ব্যক্তি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, ভারতের সুপ্রিয়া সাহু নামের এক আইএএস কর্মকর্তা ওই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমি বাকরুদ্ধ’।

ভিডিওতে দেখা যায়, চালকের সামনে একজন শিশু ছিল, তার সঙ্গে উঠিয়ে দেওয়া হয় আরেক শিশুকে। তারপর চালকের ঠিক পেছনে ওঠেন এক নারী, তার কোলে উঠে বসে এক শিশু। তখনও পেছনে কিছুটা জায়গা ছিল। সেখানে উঠে বসেন আরেক নারী। তার কোলে বসে এক শিশু। এভাবে মোট সাতজন ওই মোটরসাইকেলটিতে চেপে বসেন। এরপর মোটরসাইকেল চালিয়ে চলে যান ওই ব্যক্তি। চালক কিংবা ওই মোটরসাইকেলে বসা কারও মাথায় কোনো হেলমেটও দেখা যায়নি।

ওই ভিডিওতে দেখা যায়, উল্টো দিক থেকে অন্য একটি মোটরসাইকেল আসছে। সেখানেও তিনজন আরোহী এবং কারও মাথায় হেলমেট নেই। এটি উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলছেন, ওই এলাকায় মোটরসাইকেলে ট্রাফিক নিয়ম মেনে চলার কোনো বালাই নেই। এভাবেই হেলমেট ছাড়া সবাই যাতায়াত করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯