,

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলার ঈশ্বরদীর দাশুড়িয়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে তার শ্বশুর আলম হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ঝোপ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলমের বাড়ি কালিকাপুর দিকশাইল গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে পুত্রবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে আলমের বিরুদ্ধে। ঢাকায় থাকা স্বামীকে মোবাইল ফোনে ঘটনাটি জানান ওই গৃহবধূ। কিন্তু তিনি সেই অভিযোগ বিশ্বাস করেননি।

গতকাল সকালে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান। পরে ঘটনাটি জানাজানি হলে আলম বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং পুত্রবধূকে নানাভাবে হুমকি দেন। গতকাল রাতে ঈশ্বরদী থানায় শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূ।

অভিযোগ পেয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৯টার দিকে অভিযান চালিয়ে আলমকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ধর্ষণ মামলায় আজ সোমবার তাকে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড