,

ভোলায় বিএনপির সমাবেশ ঘিরে উত্তেজনা

news-image

ভোলা প্রতিনিধি : বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিএনপি ও আওয়ামী লীগ মুখোমুখি অবস্থান করায় যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এ দিকে পুলিশি বাধায় আজ রোববার নিজের নির্বাচনী এলাকায় যেতে পারেননি বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

তেল, গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি। আজ বোরহানউদ্দিন উপজেলায় সমাবেশ হওয়ার কথা থাকলেও তা হয়নি।

দুপুর ১১টার দিকে কর্মসূচিতে অংশ নিতে চাইলে ভোলা শহরের যুগিরঘোল এলাকায় পুলিশের বাধায় নিজ নির্বাচনী এলাকায় যেতে পারেননি সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

তিনি অভিযোগ করেন, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচাল করতে আওয়ামী লীগ সকাল থেকেই উত্তেজনা সৃষ্টি করে। তারা বিএনপির অর্ধশতাধিক নেকাকর্মীকে পিটিয়ে আহত করে। বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিলে পুলিশ কোনো সহযোগীতা করেনি। এটি হতে পারে না।

এদিকে সকাল থেকে বিএনপি ও আওয়ামী লীগকে মুখোমুখি অবস্থানে থাকতে দেখা গেছে। এতে টান টান উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে বিপুল সংখ্যক পুলিশ মেতায়েন করা হয়।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সমাবেশে যেতে দেওয়া হয়নি সাবেক সংসদ সদস্যকে।

এ দিকে এ নিয়ে বিএনপি-আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে রয়েছে, যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত