,

কবে খেলবেন বলেন, বিএনপিকে শামীম ওসমান

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আপনারা খেলতে চান, সুযোগ নিতে চান। কবে খেলবেন বলেন। আমরাও খেলতে চাই। আপনারা খেলবেন ধ্বংসের পক্ষে, আর আমরা খেলব এই দেশ গড়ার পক্ষে। আপনারা খেলবেন সাম্প্রদায়িকতার পক্ষে, আর আমরা খেলব অসাম্প্রদায়িকতার পক্ষে। ডেট দিন, কবে খেলবেন। সারা বাংলাদেশে ঝামেলা করার দরকার কী? আসুন নারায়ণগঞ্জে খেলি।’

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর ২ নম্বর রেলগেট এলাকায় আয়োজিত সমাবেশে শামীম ওসমান এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। আমাদের পুর্ব পুরুষরা রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন। এখন দেশ আবারও বিপদে। বঙ্গবন্ধুহীন বাংলাদেশে রক্ত তো আমাদেরই দিতে হবে।’

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জে বিএনপি, অনেক সুশীল বলছে নারায়ণগঞ্জের রাজপথ দখল করতে হবে। আরে দেখেন না এই নারায়ণগঞ্জের রাজপথ কার দখলে। নারায়ণগঞ্জের রাজপথ শেখ হাসিনার দখলে।’

শামীম ওসমান বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা হেসে হেসে বলেন আওয়ামী লীগের কপালে নাকি শনি আছে। কেন? বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হবে। আরে বাংলাদেশ দেউলিয়া হলে আপনাদের খুশি হওয়ার তো কোনো কারণ নাই। এই বিষয়ে তারাই খুশি হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে নাই। যারা ১৫ আগস্টে জাতির পিতাকে তার পরিবারসহ নির্মমতার সাথে হত্যা করেছে। যারা আমাদের প্রধানমন্ত্রীকে ২১ বার হত্যা করার চেষ্টা করেছে। তারাই আজ দেশকে দেউলিয়া হিসেবে দেখতে চায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে দাবি করে আওয়ামী লীগের এ সংসদ সদস্য বলেন, ‘শেখ হাসিনা আমাদের ভবিষ্যত না। আমাদের ভবিষ্যৎ তো ছিল বঙ্গবন্ধু। তাকে হত্যা করে আমাদের স্বপ্নগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন শেখ হাসিনা আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ, তাকে হত্যা করে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতে চাচ্ছে। সামনে কঠিন সময় আসছে। এখন যে চক্রান্ত হচ্ছে তা শুধু আওয়ামী লীগকে হাটানোর জন্য না। এই ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই দেশকে অকার্যকর ও ব্যর্থ একটি রাষ্ট্রে পরিণত করার জন্য।’

সমাবেশে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু চন্দন শীল। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহসিন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আল মামুনুর রশীদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না