,

পঁচাত্তর ও ২১ আগস্টের ঘাতকরা স্বাধীনতার পরাজিত শক্তির দোসর

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, পঁচাত্তর ও ২১ আগস্টের ঘাতকরা স্বাধীনতার পরাজিত শক্তির দোসর। বেগম আইভি রহমান এই দোসরদের নির্মম হত্যার শিকার। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় প্রথমে আহত ও পরে নিহত আইভি রহমানকে বিদেশে চিকিৎসার সমস্ত ব্যবস্থা করেছিলো তার পরিবার। কিন্ত তাকে বিদেশে নিতে দেয়া হয়নি। তার সন্তানদের হাসপাতালে একটি রুমে তালা দিয়ে রাখা হয়েছিলো। এমনকি বেগম আইভি রহমান মৃত্যুবরণ করার পর প্রথমে তার লাশ পরিবারের কাছে দিতে চাইনি দোসরা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বেগম আইভি রহমান পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, শেখ জাহাঙ্গীর, সুপ্রীম কোর্টের এডভোকেট এ.বি.এম বায়জিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ এইচ এম মেহেদী হাসান প্রমুখ।

সঞ্চালনা করেন বেগম আইভি রহমান পরিষদের যুগ্ম আহ্বায়ক, আক্তারুজ্জামান খোকা এবং সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপ ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড