,

যুবলীগ নেতা হত্যা মামলায় বিএনপির ৩৭ জনকে খালাস

news-image

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যার মামলায় ৩৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

খালাস পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন রায়পুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল আলম আলমাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন, বিএনপি নেতা নাজমুল আলম নাজু, কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল আলম বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম। এ ছাড়া ওই ৩৭ জনের মধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের মা রানী বেগম বাদী হয়ে ৪২ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে আদালতে ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্তরা দোষী প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।

আসামিপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসায় উদ্দেশ্যমূলকভাবে বিএনপির ৩৭ নেতাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষীরা কেউই অভিযোগ করেনি। তারা আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন। এতে আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।’

রায়ের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসীম উদ্দিন বলেন, ‘সাক্ষ্য-প্রমাণ না থাকায় আদালত মামলার সব আসামিকে খালাস দিয়েছেন।’

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ