,

রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী গুরুতর আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও থানাধীন মালিবাগ রেলগেট পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম মোসা. ফারিয়া আক্তার (২১)।

রোববার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফারিয়া রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ফারিয়া বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষ করে বাসায় ফিরছিলো। পথিমধ্যে মালিবাগ রেলগেট পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ফারিয়া হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার মাথায় ও হাতে আঘাত লেগেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির