,

ছাগল চোর দিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে: ছাত্রলীগ নেতা

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার রেজাকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কার করতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে চিঠি দিয়েছে উপজেলা কমিটি। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগও তাকে বহিষ্কারের সুপারিশ করে আজ শনিবার চিঠি পাঠিয়েছে।

বহিষ্কারের সুপারিশপ্রাপ্ত রেজাউল করিমের নামে মামলাও করেছেন এক ছাত্রলীগ নেতা। তবে মামলার বাদীকে ছাগল চোর বলে অভিহিত করেছেন রেজাউল।

জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলার ৫ শতাধিক স্থানে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এ উপলক্ষে পাংশা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনের সঙ্গে সংগঠন বহির্ভূত আচরণ করেন রেজাউল করিম। সেই সঙ্গে কয়েকজন নেতাকর্মীর ওপর হামলার ঘটনাও ঘটে।

এর আগে গত ৬ মে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি, ৫ জুলাই শেখ কামালের জন্মদিন ও ৮ আগস্ট বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনের কর্মসূচিতে রেজাউল করিম ও তার অনুসারীরা অংশ না নেওয়ায় তাকে স্থায়ীভাবে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়। পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনের সই করা চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে ১৭ আগস্ট হামলার ঘটনায় হাবাসপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা সবুজ শেখ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কাউন্সিলর তাজুল ইসলামকে আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে আরও ১৫-২০ জনের নামে পাংশা থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ১৭ আগস্ট দুপর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা রেজাউল করিমের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। হামলায় সবুজ শেখ, নাজমুল হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়। সবুজ ও নাজমুল পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।

এ বিষয়ে পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন বলেন, ‘রেজাউল করিম ছাত্রলীগের গঠনতন্ত্র মানেন না। তিনি বিভিন্ন সময় নারীঘটিত বিষয়ে জড়িয়ে সংগঠনের সুনাম নষ্ট করেছেন। তিনি ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা করেছেন। আমরা মিটিং করে তাকে স্থানীয়ভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে চিঠি দিয়েছি।’

তবে এ বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ছাগল চোর দিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড