,

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ৮ জেলে উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার প্রতিনিধিবঙ্গোপসাগরে কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এখনো নিখোঁজ রয়েছেন ১১ জন জেলে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে সাগরের নাজিরারটেক পয়েন্ট থেকে ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের বিষয়ে খোঁজ করা হচ্ছে।

এর আগে বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজারের নাজিরারটেক চ্যানেল থেকে তাদের উদ্ধার করা হয়।

জেলেরা জানিয়েছেন, গত মঙ্গলবার এফবি মায়ের দোয়া নামে ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। ওই ট্রলারে ১৯ জন জেলে ছিলেন। পরে সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় তারা কূলে ফিরে আসছিলেন। এ সময় শহরের ডায়াবেটিস পয়েন্ট থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।

পরে কোস্টগার্ড ও অন্যান্য ট্রলারগুলো ৮ জন জেলেকে উদ্ধার করলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন। ওই ট্রলারটির মালিক কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের জাকির হোসেন। ট্রলারের সব জেলেই খুরুশকুলের বাসিন্দা।

উদ্ধাররা হলেন বখতিয়ার উদ্দিন, আবুল হোসেন, মো. আলম, মো. রাসেদ, মো. ফরিদ, আবুল হাসেম, মো. আলম, হাফেজ মাঝি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর