,

জিয়াউর রহমান জীবনে রাজনীতি করেননি : ছাত্রলীগ সভাপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জীবনে কোনো দিন রাজনীতি করেননি বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন ছাত্রলীগ সভাপতি।

আল-নাহিয়ান খান জয় বলেন, ‘এই দেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, পাকিস্তানি শাসনতন্ত্র কায়েক করার উদ্দেশ্যে খুনি জিয়ারা বঙ্গবন্ধুকে হত্যা করে। যেখানে পাকিস্তানিরা কখনো সাহস পায়নি বঙ্গবন্ধুকে হত্যা করার, সেখানে খুনি জিয়া, এই মীর জাফর আমাদের জাতির পিতাকে হত্যা করে। ক্ষমতার লোভ তাদের আঁকড়ে ধরেছিল। এই জিয়াউর রহমান জীবনে রাজনীতি করেনি। আমি বলব, তিনি তথাকথিত মুক্তিযোদ্ধা।’

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘যে ষড়যন্ত্র করবে, তাদের মাঠে প্রতিহত করা হবে। খেলা হবে তাদের বিরুদ্ধে, যারা বাংলাদেশকে মেনে নিতে পারে না। এই খেলা হবে তাদের বিরুদ্ধে, যারা জননেত্রী শেখ হাসিনাকে বিপদগ্রস্ত করতে চায়। এই খেলা হবে তাদের বিরুদ্ধে, যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।’

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ