,

এবার সাকিব খুব আত্মবিশ্বাসী: পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়ার পর থেকে যেনো অন্য এক সাকিবের দেখা মিলছে। প্রতিদিন রুটিন করে অনুশীলনে আসা, ব্যাটিং প্র্যাকটিসে বাড়তি সময় দেওয়া, অনেকটা সময় নেটে কাটানো। এছাড়া ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গেও কাটছে সময় বেশ। গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ছাড়া শেষ চার-পাঁচদিন একটানা প্র্যাকটিস করেছেন।

আজ শ্রী কৃষ্ণের জন্মদিনে সরকারি ছুটির দিনেও সকাল সকাল শেরে বাংলায় এসে হাজির সাকিব। এছাড়া ব্যাটিং কোচ জেমি সিডন্স ও অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে শেরে বাংলা স্টেডিয়ামে দেখা মিললো নাজমুল হাসান পাপনেরও। ঘড়ির কাঁটা বেলা ১২টা ছোঁয়ার আগেই হোম অফ ক্রিকেটে এসে উপস্থিত বিসিবি সভাপতি।

সাকিবরা তখন শেরে বাংলার ভেতরে অনুশীলনে মগ্ন। মাঠে ঢুকে সাকিবের সঙ্গে কথা বললেন বিসিবি বিগ বস। ব্যাটিং কোচ জেমিও ছিলেন সে কথোপকোথনে। কী কথা হলো বিসিবি প্রধান আর জাতীয় দলের টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাকিবের মধ্যে? এশিয়া কাপে সাকিব বাহিনীর কাছে বিসিবি সভাপতির বার্তাটা কী? অধিনায়ক সাকিবই বা কী চাচ্ছেন?

উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে সে সব কথাই জানালেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ভক্ত-সমর্থকরা বিশেষ করে সাকিবপ্রেমীরা খুশি হবেন জেনে যে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মনে হয়েছে, সাকিব এবার অনেক আত্মবিশ্বাসী। কী কথা হলো আপনার আর অধিনায়ক সাকিবের?

উত্তরে পাপনের কথা, ‘সাকিবের সঙ্গে নিয়মিতই কথা হয়। সব প্লেয়ারের সঙ্গেই কথা হয়। সাকিবের কাছে জানতে চাচ্ছিলাম, ওর কী মনে হচ্ছে? কী হতে পারে? একটা জিনিস দেখলাম, সাকিব খুব আত্মবিশ্বাসী, ওর ঐ আত্মবিশ্বাস সবসময়ই থাকে। ওর আত্মবিশ্বাস থাকাটা জরুরি এখন। মানে জিততে পারবো, এটা থাকতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘খেলার জন্য খেলতে গেলাম, গিয়ে হারা-জেতা নিয়ে আমার কথা নেই। একটা খেলার মধ্যে জিততে পারবো, এই আত্মবিশ্বাসটা জরুরী। এটা দেখতে পেরেছি, আমি খুশি। সেখানে গিয়ে কী কী হতে পারে তা দেখেছি। ভালোই, আমার কাছে হারা-জেতাটা বড় কথা না। এবার ভালো খেলার চেষ্টা করবে, তাতে সন্দেহ নেই।’

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী