,

রিফাত হত্যা মামলায় সব আসামি খালাস

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি চ্যানেল-২৪ এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের ছোট ভাই নুরুল ইসলাম রিফাত হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শামছু হাবিব বিদ্যুৎ, রুমান কার্জন, মানিক ও রাসেল কবীর।

এর আগে ২০১৪ সালে এ মামলায় একবার রায় দিয়েছিলেন আপিল বিভাগ। সে সময়ের আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় দিয়েছিলেন। তবে আসামিপক্ষ রিভিউ করলে মামলাটি ফের আপিল শুনানির জন্য পাঠায় আপিল বিভাগ।

১৯৯৭ সালের ১৭ জানুয়ারি ইফতার করানোর কথা বলে রিফাতকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরদিন মহাখালীর রিফাত জাহাদ হোটেলের পেছনে রেল লাইনে তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় ওই বছরের ১৮ জানুয়ারি তার ভাই মো. ইসমাইল হোসেন ক্যান্টনমেন্ট থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরের বছরের ৭ জানুয়ারি ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

২০০৭ সালের ২১ জুন বিচারিক আদালত ৮ জনের যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে আপিলের পর ২০১০ সালের ১০ নভেম্বর হাইকোর্ট ৫ জনের সাজা বহাল রেখে তিন জনকে খালাস দেন। হাইকোর্টে সাজাপ্রাপ্তরা আপিল করলে বুধবার আপিল বিভাগ সবাইকে খালাস দিয়ে এ রায় ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর