শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দল যখন ডাকবে তখনই সাড়া দেবো : সোহেল তাজ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রয়োজনে যখন ডাকবে আমাকে তখনই সাড়া দেবেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী অন্যতম নেতা তাজউদ্দীন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ।

সোমবার (১৫ আগস্ট) বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রাজনীতিতে ফেরা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘আসলে আমি তো রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা শহীদ তাজউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার মা ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের ছিলাম, আছি এবং থাকবো। বরাবরই বলে এসেছি আমাকে যদি প্রয়োজন হয় যখন ডাকবে আমাকে তখনই পাবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতি যেই অবদান সেটি সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের সুন্দর বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। সোনার বাংলা গড়তে হলে আমাদের সোনার মানুষ তৈরি করতে হবে।কারণ, একটা দেশের উন্নতি, ভবিষ্যৎ সেই দেশের জনগণ তৈরি করে। আমি মনে করি, আমাদের সেই সোনার মানুষ, ভালো মানুষ তৈরি করতে এখনই উদ্যোগ নিতে হবে। শোকাহত এই দিনে আমাদের সবারই শপথ নেয়া উচিত, নিজেদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।’

সকাল ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা শেষে বনানী কবরস্থান সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র, ছাত্রলীগ সভাপতি, সোহেল তাজসহ অন্যরা বনানী কবরস্থানে শায়িত শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শহীদদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সর্বস্তরের মানুষ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা