শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ রাজপথে সব সময় পরাজিত হয়েছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ তত বাড়বে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুর্নীতি আকাশচুম্বী। সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপিকে রাজপথে মোকাবিলা করা হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, তারা সব সময় পুরোনো বক্তব্যই দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ রাজপথে সব সময় পরাজিত হয়েছে। আগামীতেও জনগণের আন্দোলনে পরাজিত হবে তারা।

মির্জা ফখরুল বলেন, আরফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছি আমরা। তিনি একজন নিরহংকারী মানুষ ছিলেন। বাংলাদেশের ক্রীড়া অগ্রগতির ভিত্তি তার মাধ্যমে রচিত হয়েছে। তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তারপরও তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা আজকে শপথ নিয়েছি। এই শোককে শক্তিকে রূপান্তরিত করে এই ভয়াবহ দানবীয় সরকার সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

এ সময় উপস্থিতি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা