,

মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত, ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাতের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার দিকে বৃষ্টির মধ্যে মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাত হয়। এরপর পুরো আকাশ আলোকিত হয়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মুলহাম এইচ নামের এক ব্যক্তি মাইক্রো ব্লগিং সাইট টুইটারে গত শুক্রবার ভিডিওটি শেয়ার করেছেন। টুইটারে দেওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি জেদ্দার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির জ্যোতির্বিদ্যার একজন স্কলার। ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনে মুলহাম লিখেছেন, ‘মক্কায় বৃষ্টির মধ্যে ক্লক টাওয়ারে বজ্রপাত হয়েছে।’

এরপর ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। প্রায় ১৩ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। এছাড়া রিটুইট এবং মন্তব্য করে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। গত কয়েকদিন ধরে সৌদি আরবের কিছু অংশে বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, পৃথিবীর দ্বিতীয় সুউচ্চ দালান আবরাজ আল-বাইতের ওপর ঘড়িটি স্থাপন করা হয়েছে। সুবিশাল ঘড়িটিই পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি। ক্লক টাওয়ারে রয়েছে তারকা মানের হোটেল, জাদুঘর এবং সর্বাধুনিক প্রযুক্তির টেলিস্কোপ সেন্টার।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির