,

দারুণ ফিফটির পর তামিমের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ইনিংসের শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে আক্রমণাত্মক খেলে তামিম ইকবাল ও আনামুল হক ১১ ওভারে ৭১ রান তোলেন। তবে ঝড়ো ব্যাটিং করেন তামিম। দলনেতা শেষ পর্যন্ত ৪৫ বলে ১০টি চার ও একটি ছক্কায় ঠিক ৫০ করে বিদায় নেন তানাকা শিভাঙ্গার বলে। তামিমের ওয়ানডে ক্যারিয়ারে এটি ৫৫তম হাফসেঞ্চুরি।

রোববার হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় মাঠে গড়ায়। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা।

এ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর মিশন। কেননা প্রথম ওয়ানডেতে বড় সংগ্রহ গড়েও হেরে যায় সফরকারীরা।

জিম্বাবুয়ে প্রথম ম্যাচ জেতা সত্ত্বেও এ ম্যাচে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে। অপরদিকে বাংলাদেশের তিনটি পরিবর্তন হয়েছে। চোটের কারণে বাদ পড়েছেন লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতকেও বাদ দেওয়া হয়েছে। তাদের বদলে দলে এসেছেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: তাকুদজওয়ানাশে কাইতানো, তাদিওয়ানাশে মারুমানি, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (অধিনায়ক-উইকেটরক্ষক), টনি মুনিওঙ্গা, লুক জংওয়ে, ব্র্যাড ইভান্স, ভিক্টর নিয়াউচি, তানাকা শিভাঙ্গা।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী