,

‘যাত্রী প্রতিনিধি ছাড়াই বাস ভাড়া নির্ধারণ করা হয়’

news-image

নিজস্ব প্রতিবেদক : যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরতে বাসভাড়া নির্ধারণের সভায় প্রতিনিধিত্ব করতে চেয়ে বারবার আবেদন করেছে যাত্রী কল্যাণ সমিতি। কিন্তু বাস মালিকদের বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে যাত্রী প্রতিনিধি ছাড়াই বাসভাড়া নির্ধারণ করে থাকে।

আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন সংগঠনের মহাসচিব।

তিনি বলেন, সরকার বাস মালিকদের সুবিধা ভাড়া নির্ধারণ করলেও কোনো বাসে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর হয় না। নির্ধারিত ভাড়ার বেশ কয়েকগুণ ভাড়া আদায় হয়। সঠিক ব্যয় বিশ্লেষণ করে নতুন বাস ভাড়া নির্ধারণেরও দাবি জানান মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, গত নভেম্বরে জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির সময়ে বাস ভাড়া ৩৫ শতাংশ হারে বাড়ানো হয়। এর ৯ মাসের মাথায় আবারও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঠিক ব্যয় বিশ্লেষণ করে এক লাফে বাস ভাড়া আবারও ২২ শতাংশ হারে বাড়ানো হয়। প্রতিটি পুরোনো বাসকে শো-রুম থেকে নামানো নতুন বাসের দাম, ব্যাংক সুদ ও অন্যান্য নতুন বাসের সুযোগ-সুবিধার হিসাব ধরে ব্যয় বিশ্লেষণ করা হলেও সিটি সার্ভিসে ৯৮ শতাংশ বাস-মিনিবাস চলাচলের অযোগ্য। আন্তঃজেলা দুরপাল্লায় ৪৮ শতাংশ বাস ২০ বছরের বেশি সময় ধরে চলছে। এসব বাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

গতকালের বাস ভাড়া বৃদ্ধির সভায় এসব বাসকে নতুন বাস হিসেবে ব্যয় বিশ্লেষণ করায় যাত্রীস্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। নতুন বাস এবং পুরাতন বাস আলাদা আলাদা ব্যয় বিশ্লেষণ ও আলাদা আলাদা ভাড়া নির্ধারণের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড