,

নিজের বিয়েতে ভাইকে পাঠালেন ফুটবলার

news-image

স্পোর্টস ডেস্ক : সদ্যই ক্লাবে যোগ দিয়েছেন। ম্যাচে দলের স্কোয়াডে তার নামও রয়েছে। তবে বিপত্তি বেধেছে একই সময় বিয়ের তারিখ ঠিক হওয়ায়। কিন্তু বিয়ে পিছিয়ে দেননি। আনুষ্ঠানিকতা সারতে পাঠিয়ে দিলেন ভাইকে!

সুইডিশ ক্লাব মালমোতে যোগ দেওয়া সিয়েরা লিওনের ফুটবলার মোহামেদ বুয়া তুরে এই অভিনব ঘটনার জন্ম দিয়েছেন।

কিন্তু ঘটনাটি একটু ব্যতিক্রমই বলা চলে। কেননা বিয়ের আনুষ্ঠানিকা শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নববধূর সঙ্গে তিনটি ছবি পোস্ট করেন বুয়া তুরে। তাকেও দেখা যায় বরের বেশে, যা দেখে অনেকের বিস্মিত হওয়ার উপক্রম। সবার জিজ্ঞাসা কখন সুইডেন থেকে আফ্রিকায় গেলেন তিনি?

এক সাক্ষাৎকারে তুরে জানান বিয়ের অনুষ্ঠানের অনেক আগেই ছবিগুলো তুলে রেখেছিলেন। তিনি বলেন, ‘২১ জুলাই সিয়েরা লিওনে আমাদের বিয়ে হয়েছে। আমাকে মালমো দ্রুত ক্লাবে যোগ দিতে বলায় সেখানে (বিয়েতে) উপস্থিত থাকতে পারিনি। আমার পক্ষে বিয়েতে আমার ভাই উপস্থিত ছিল। বেশ কিছু দিন ধরে আমার স্ত্রীর সঙ্গে দেখা হচ্ছে না আমার। তবে আমি তাকে (স্ত্রীকে) সুইডেনে নিয়ে আসার চেষ্টা করব।’

ছবিগুলোর বিষয়ে তুরে বলেন, ‘ওগুলো আমরা আগভাগেই তুলে রেখেছিলাম। যদিও আমি সেখানে ছিলাম না, তবু ছবিগুলো দেখলে যেন মনে হয় আমি সেখানেই ছিলাম।

চাইনিজ সুপার লিগ মাতিয়ে গত ২১ জুলাই চীন থেকে সুইডেনে পাড়ি জমান তুরে।

মালমোর হয়ে ইতোমধ্যে অভিষেক হয়ে গেছে বুয়া তুরের। ৪ আগস্ট ইউরোপা লিগে বাছাইপর্বের ম্যাচে ডিডেলেংয়ের বিপক্ষে সুইডিশ ক্লাবটির হয়ে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচটিতে ৩-০ গোলে জয়ে পেয়েছে তার ক্লাব মালমো।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী