,

হাতে হারিকেন নিয়ে সড়কে নামলেন রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। আজ শনিবার রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির উদ্যোগে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের হয়।

মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি ও দলের নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ থানার বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে পুলিশের গুলিতে ভোলা ছাত্রদলের জেলা সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম হত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দেন।মিছিলটি কাকরাইল মোড় ঘুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘নিশিরাতের ভোট ডাকাতির সরকার দেশের মানুষকে লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রেখেছে। এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি করেছে।’ তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে অবৈধ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী গুলি চালিয়ে দুইজনকে হত্যা ও অনেককে আহত করেছে। কিন্তু এই হত্যার প্রতিশোধ জনগণ নিবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থে এবং সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে।’

এদিকে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন মহানগর ও জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ঢাকা ছাড়াও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, গাজীপুর, কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা, খাগড়াছড়ি, নওগাঁসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির থানা ও ওয়ার্ড শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ