,

ভোলায় চলছে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

news-image

ভোলা প্রতিনিধি : জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদ ও বিচারের দাবিতে ভোলায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল। বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে শহরের মহাজন পট্টি জেলা বিএনপির কার্যালয়ের সামনে মিছিল করে তারা।

এ সময় মহাজন পট্টি জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে সদর রোডের বাংলাস্কুল মোড় পর্যন্ত ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা হরতালের সমর্থনে স্লোগান দেয়।

সকাল থেকে এখন পর্যন্ত ভোলা শহরে একটি বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে। এর বাইরে কোথাও হরতালের সমর্থনে মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল কলেজ খোলার সময় না হওয়ায় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ও শান্ত রয়েছে।

এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা বিএনপি কার্যালয়সহ শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নূরে আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করে দলের নেতাকর্মীরা। এ সময় হরতালের ডাক দেয় নেতাকর্মীরা।

ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। পরে তিনি মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হলো।

রোববার (৩১ জুলাই) ভোলায় জাতীয়তাবাদী দল (বিএনপি) লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মো. আবদুর রহিম নামে অন্য একজন নিহত হয়েছেন। ছয় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন প্রায় ৫০ জন। এ ঘটনায় আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ