,

পশ্চিমবঙ্গে বিদ্যুৎস্পর্শে ১০ পুণ্যার্থীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে জল্পেশের মন্দিরে যাওয়ার পথে ১০জন পুণ্যার্থী বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। এছাড়া আহত ১৬জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুণ্যার্থীদের বহনকারী গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিটের ফলে রোববার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পুণ্যার্থীদল একটি পিক-আপ ভ্যানে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। গাড়িতে ডিজেও চলছিল। পুণ্যর্থীদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার করার পর ওই ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনেও এই তথ্য জানানো হয়েছে।

বেশ কয়েকজন পুণ্যার্থী অচেতন হয়ে পড়ায় চালক পিক-আপ ভ্যানটি নিয়ে চ্যাংড়া বান্ধা হাসপাতালে যান। সেখানেই ১০ জনকে মৃত ঘোষণা করা হয়। আহত পুণ্যার্থীদের দাবি, গাড়ির জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়েই এই ঘটনা ঘটেছে।

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ওই ঘটনার পর সকলকে চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে আসা হলে ১০ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড