,

স্ত্রীকে পুড়িয়ে মারার ১৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০০৫ সালের ১১ নভেম্বর রাজধানীর ডেমরায় এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা করে তার স্বামী। উক্ত ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ভুক্তভোগী গৃহবধূর নাম সাবানা বেগম।

মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম আমিন ওরফে ফকির আমিন। রায় ঘোষণার পর আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩–এর বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় দেন।

মামলার তথ্য অনুযায়ী জানা যায়, যৌতুকের জন্য গৃহবধূ সাবানা বেগমকে ২০০৫ সালের ১১ নভেম্বর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ডেমরা থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে ২০০৬ সালের ১২ মার্চ আসামি ফকির আমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ডেমরা থানা–পুলিশ।

অভিযোগপত্রে বলা হয়, ১৯৯৩ সালে গৃহবধূ সাবানা বেগমের সঙ্গে আমিন ওরফে ফকির আমিনের বিয়ে হয়। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। ২০০৫ সালের ১১ নভেম্বর গৃহবধূ সাবানা বেগমকে ধাক্কা দিয়ে গ্যাসের চুলায় ফেলে দেন আসামি ফকির আমিন।

মৃত্যুর আগে সাবানা বেগম জবানবন্দি দেন। সেখানে তিনি বলেছিলেন, গ্যাসের চুলায় ধাক্কা দিয়ে ফেলে দেয়ার পরও তার স্বামী তাকে বাঁচাতে এগিয়ে আসেননি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড