,

পতন আঁচ করতে পেরে সরকার মরিয়া: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান আওয়ামী লীগ সরকার পতন আঁচ করতে পেরে ক্ষমতা রক্ষায় মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বোরবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে দেশব্যাপী বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ ছিল রোববার। ভোলায় বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় পুলিশের গুলিতে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম নিহত ও বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ছাত্রদল নেতা আলামিন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে বলে দাবি বিএনপির।

এছাড়াও ঝালকাঠিসহ দেশের আরো কয়েকটি স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ডসহ নেতাকর্মীদের আহত করেছে বলে অভিযোগ করেছে দলটি। আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার এখন নিজেদের পতন আঁচ করতে পেরে মরণ কামড় দিতে শুরু করেছে। সরকার জনগণের সাথে ভাওতাবাজী, অসত্য বক্তব্য এবং বিরোধী দলের জীবন হরণের কর্মসূচিতে লিপ্ত। একদিকে সরকার সভা-সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা ও আহত করছে, আবার অন্যদিকে নিজেদেরকে গণতন্ত্রী বলে দাবি করছে।

তিনি বলেন, সরকারের এই দ্বিচারিতা জনগণের কাছে সুষ্পষ্ট। মূলত এই সরকার মানবাধিকার, বাকস্বাধীনতা তথা জনগণের দুশমন। আজ ভোলা ও ঝালকাঠিসহ দেশের কয়েকটি স্থানে পুলিশের হামলা এবং ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যাসহ অসংখ্য নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনা সরকারের অমানবিক দুঃশাসনেরই বহিঃপ্রকাশ। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে।

বিএনপি মহাসচিব ভোলায় পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন। বিএনপি মহাসচিব বিবৃতিতে আব্দুর রহিমকে হত্যাকারী ও অসংখ্য নেতাকর্মীকে আহতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না