,

রাজধানীতে জামায়াতের ঝটিকা মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ঝটিকা মিছিল করেছে জামায়াত। আজ রোববার সকালে কয়েকশ’ নেতাকর্মী ঢাকা মহানগরীর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে এই মিছিল করে। বিক্ষোভ মিছিলটি বাড্ডা ওভার ব্রিজের নিচ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেরুল বাড্ডায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা, দুর্নীতি ও অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর জামায়াত এই কর্মসূচি করে।

সমাবেশে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সীমাহীন অব্যবস্থাপনা, লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। সরকার নানা অজুহাতে প্রতিদিন এক ঘণ্টা করে লোডশেডিং-এর ঘোষণা দিলেও তা এখন ভয়াবহ রূপ নিয়েছে। ফলে সারা দেশে ইতোমধ্যেই গণদুর্ভোগ শুরু হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি বন্ধ করে অবিলম্বে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ঢাকা মহানগরীর উত্তরের আমীর। অন্যথায় সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন- জামায়াত নেতা লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক, জিয়াউল হাসান, ইয়াছিন আরাফাত, জামাল উদ্দীন, মুহাম্মদ আতাউর রহমান সরকার, মেসবাহ উদ্দিন নাঈম, শিবিরের আব্দুল্লাহ আল মামুন জাকির আহমেদ প্রমূখ।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ