,

যশোরে বিএনপি নেতা টিএস আইয়ুব গ্রেপ্তার

news-image

যশোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বাঘারপাড়া থানার এসআই আওয়ালের নেতৃত্বে একটি টিম তাকে আটক করে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান, টিএস আইয়ুবের ৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। শুক্রবার রাতে খবর আসে যশোর থেকে তিনি নড়াইল যাচ্ছেন। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে ছাতিয়ানতলা মোড় থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে এসটিসি ৭৭৫/১৫, ২২৬/১৯, ৩৮১/১৯, ৩৮৭/১৯ ও ৯৮/২২ নাম্বার মামলায় প্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে অভিযোগ করা হচ্ছে, শনিবার বাঘারপাড়া পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলকে কেন্দ্র করে প্রতিপক্ষদের ইন্ধনে তাকে আটক করা হয়েছে। যদিও এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওসি ফিরোজ উদ্দিন।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ